ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আসন সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণ অধিকার পরিষদ

ads

ভিপি নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে দলটি এ সিদ্ধান্ত জানিয়েছে। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, দুই সিটে বিএনপির সঙ্গে সমঝোতা না করে গণ অধিকার পরিষদ এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।


সভায় দলের নির্বাহী কমিটি, মনোনয়নপ্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতরা জানিয়েছেন, গণ অধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। আবু হানিফ আরও জানান, দলের মনোনয়নপত্র বিতরণ ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন।


এর আগে গত রবিবার বিএনপির সঙ্গে আলোচনা করে গণ অধিকার পরিষদ। তখন বিএনপিকে ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়, যার মধ্যে দুটি আসনে সমঝোতা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page